সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

শুল্ক ব্যবস্থা আধুনিকায়নে ১৪৬২ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ Time View
world-bank

দেশের শুল্ক বা কাস্টমস ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে এক হাজার ৪৬২ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক।

‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকেও ৪০০ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এটি বাস্তবায়ন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচিত বন্দরগুলোতে দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম ব্যবহারবিধি অনুযায়ী আধুনিক শুল্ক পদ্ধতি গ্রহণ করে বাণিজ্যিক ব্যয় কমানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের (সিআরএমসি) জন্য ১০০টি ডেক্সটপ ও ৫০টি ল্যাপটপ এবং পিআইইউর জন্য ৩০টি ডেক্সটপ ও ১০টি ল্যাপটপ কেনা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের জন্য ১২৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এসব সরঞ্জামাদিও কেনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS