1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

পানিসম্পদ প্রতিমন্ত্রী: দখলও দূষণ পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৩ পিএম
  • ২৭৯ Time View

বরিশাল প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আগুনে পুড়লেও ঠিকানাটা থাকে কিন্তু নদী ভাঙ্গনীর কবলে ঠিকানা হারাতে হয় তাই নদী ভাঙ্গন কবলিত দুঃখ দুর্দশার মানুষের কথা উপলব্ধি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে (২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকালে “প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও সুরক্ষা’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন,দখল, দূষণ আর পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফেরাতে হবে। বরিশালের জলাবদ্ধতার নিরসনের জন্য আগামি একমাসের মধ্যে ৭ খাল খননের কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘড় দিয়ে ঠিকানাবিহীন অনেক মানুষদেরকে একটি ঠিকানা করে দেয়াতে বরিশাল বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

বরিশাল জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল উপ পুলিশ কমিশনার (দক্ষিণ)মোঃ আলী আশরাফ ভূইয়া,বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃইকবাল হোসাইন, বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন সমেস্যারই সমাধান হবে। ছোট বেলা যে খাল দেখেছে তা বর্তমানে নেই,নদী গুলো এখন খাল হয়ে গেছে। সঠিক ভাবে নদী খনন এবং এর অব্যাহৃত রাখার কথাও তুলে ধরেন। রাজনৈতিক ঐক্য থাকতে হবে ঐক্যের বিকল্প নেই। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com