1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের সুকুক অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৬ পিএম
  • ২৫৩ Time View

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি সিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল অ্যাসেট ব্যাকড সুকুক। বন্ডটি দেশের দ্বিতীয় সুকুক বা ইসলামিক বন্ড।

বুধবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ বছর মেয়াদী ওই সুকুকের গ্রেস পিরিয়ড এক বছর এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট হার ৮ শতাংশ থেকে ১১ শতাংশ।  প্রাইভেট অফারের মাধ্যমে শুধু ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারবে। এই সুকুকের প্রতি ইউনিটের মূল্য ৫ হাজার টাকা এবং ন্যূনতম সাবসক্রিপশন ফি ১ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস তাদের বিদ্যমান যন্ত্রপাতির পুনঃঅর্থায়নের কাজে ১৬০ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ১৩ টাকা এবং নতুন যন্ত্রপাতি ক্রয়ের কাজে ১৩৯ কোটি ২৪ লাখ ২১ হাজার ৯৮৭ টাকা ব্যবহার করবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যান্ড রিসোর্সেস লিমিটেড। এছাড়া বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত হবে।

উল্লেখ, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেড হচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত ইউপিভিসি পণ্য উৎপাদন করে থাকে। এর পণ্য তালিকায় আছে, ইউপিভিসি ডোর, ইউপিভিসি শীট, ইউপিভিসি সিলিং প্যানেল, আলমিরা, উইন্ডো, ম্যাজিক বেঞ্চ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com