1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩২ পিএম
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এস এম শামছুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব গোলাম মুর্শেদ, পরিচালক জনাব এস এম আশরাফুল আলম, জনাব এস এম মাহবুবুল আলম, জনাব এস এম রেজাউল আলম, জনাব এস এম মঞ্জুরুল আলম অভি, মিস তাহমিনা আফরোজ তান্না, মিস রাইসা সিগমা হিমা, এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব ড. আহসান এইচ. মনসুর, জনাব শামসুল আলম মল্লিক, এফসিএ, অধ্যাপক জনাব এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএ ও অধ্যাপক জনাব মো. জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি ।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব নজরুল ইসলাম সরকার, জনাব এমদাদুল হক সরকার, মিসেস ইভা রিজওয়ানা, জনাব হুমায়ুন কবীর এবং জনাব আলমগীর আলম সরকার, কোম্পানি সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফিন্যানসিয়াল অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক রিপন, এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট এবং কমপ্লায়েন্স জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় মিটিং চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড শেয়ারহোল্ডারগণের সামনে উপস্থাপনসহ শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য কোম্পানির ‘গো-গ্লোবাল’ কার্যক্রম তুলে ধরেন।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এছাড়াও সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের নির্বাচন ও পুনঃনির্বাচন এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের পুনঃনিয়োগ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস এন্ড কোম্পানি, চার্টাড একাউন্টেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি এন্ড কনসালটেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য নিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। 

বিশেষ আলোচ্যসূচির আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন প্লাজা এর মধ্যে সর্বশেষ অর্থবছরের মোট বিক্রয় বা আয় এর ১০% অথবা তার বেশি রিলেটেড পার্টি লেনদেনের সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে ওয়ালটনের বেসিক শেয়ার প্রতি মুনাফা (বিইপিএস) হয়েছে ৪০ দশমিক ১৬ টাকা যা ২০২০-২০২১ অর্থবছরে ছিলো ৫৪ দশমিক ২১ টাকা। এছাড়াও, ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ দশমিক ৬৮ টাকা এবং পুর্নমূল্যায়িত ছাড়া ২৩১ দশমিক ৩৪ টাকা, যা ২০২১-২০২২ অর্থবছরে ছিলো শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩১১ দশমিক ৫৯ টাকা এবং পুর্নমূল্যায়িতছাড়া ২০৮ দশমিক ১৬ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com