1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক অনুষ্ঠিত মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স

গায়ানাকে প্লে-অফে তুললেন সাকিব

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৭ পিএম
  • ১৪৭ Time View

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের খেলা প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও তৃতীয় ম্যাচেই ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব আল হাসান। একইসঙ্গে বল হাতেও পেয়েছেন তিন উইকেট। ব্যাটে বলে তার অসাধারণ পারফরম্যান্সে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

প্রথম ছয়টি ম্যাচে মাত্র এক জয় পেয়েছিল গায়ানা। কিন্তু সাকিব যোগ দেয়ার পর তিনটি ম্যাচেই জিতে নিয়েছে তারা। আর তাই ৯ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দলটি। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। এই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ত্রিনবাগো। রবিবার ভোরে শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাটিং করে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। তারপর তার চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩টি উইকেট।

এমনকি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন সাকিব। সরাসরি থ্রো’য়ে একটি রানআউটও করেন তিনি। সাকিবের দল করে ছয় উইকেটে ১৭৩ রান। ৪২ বলে ৬০ রান করেন দলটির ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। শেষদিকে ১৪ বলে ২৩ রান করেন শিমরন হেটমায়ার, ৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন ওডেন স্মিথ। জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স করে ১৩৬ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সামিট প্যাটেল।

গায়ানার হয়ে বোলিংয়ে সাকিব ছাড়াও সফল হন জুনিয়র সিনক্লেয়ার এবং ইমরান তাহির। দুজনই নেন দুটি করে উইকেট। দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন সাকিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com