1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

১১টি ক্যাম্পে মাদক,অস্ত্র ও সন্ত্রাস রোধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৮.৪৭ পিএম
  • ৫৪৪ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:১১টি ক্যাম্পে মাদক,অস্ত্র ও সন্ত্রাস রোধে কঠোর অবস্থানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। দেশী-বিদেশী অস্ত্র,ইয়াবা,অবৈধ স্বর্ণালংকার, মিয়ানমারের মুদ্রা সহ গত একবছরে ৪৭৮জন সন্ত্রাসী আটক করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত স্থানীয় ও আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তায় ৮এপিবিএন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে উখিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় এসব কথা বলেন ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান। 
তিনি বলেন” ক্যাম্পে রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তার দায়িত্বে ৮এপিবিএন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক,অস্ত্র সহ সকল অপরাধ নিয়ন্ত্রণে বিগত এক বছর ধরে সফলতার সহিত ৮এপিবিএন দায়িত্ব পালন করে আসছে। এতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”
পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান আরও বলেন,” সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্যাম্পে যেকোনো দুর্যোগময় মুহুর্তে সবার আগে দায়িত্বরত এলাকায় কিছু হলে তাৎক্ষণিক ৮এপিবিএন সাড়া দেয়। অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর ফলে নিরাপদে মানুষ সরে আসতে পারে। ভবিষ্যতেও এটার ধারাবাহিকতা অব্যাহত রাখবে ৮এপিবিএন।”
মতবিনিময় সভার শুরুতে বিগত এক বছরের কার্যক্রম নিয়ে রিপোর্ট পেশ করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি বলেন” রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্বরত ১১টি ক্যাম্পে ৮টি ফায়ার আর্মস,২৬রাউন্ড গোলাবারুদ ১৩২টিদেশীয় অস্ত্র ৯০৮.৮২গ্রাম অবৈধ স্বর্ণলংকার,অবৈধ ৫৮লাখ ৬হাজার ৮০টাকা ৫০হাজার টাকার জালনোট,৩লাখ ৩৫হাজার ১৮৫কিয়াত মিয়ানমারের মুদ্রা, ৮লাখ ৬৬হাজার ৫শ ৮৩পিস ইয়াবা,২৮৯ গ্রাম ইয়াবার গোড়া(পাউডার),১১দশমিক ৩০লিটার অ্যালকোহল,১কেজি ১৪গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত ৪৭৮জন সন্ত্রাসী আটক করা হয়।”
তিনি আরও বলেন,”স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ৮এপিবিএন সর্বদা নিজেদের দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর ও কুতুপালং ট্রানজিট ক্যাম্পের দায়িত্বও ন্যস্ত করা হয়েছে। ১১ টি ক্যাম্পের ৬৪টি ব্লক ৭৭৩টি সাব ব্লকে আশ্রিত ৭৫হাজার ৯শ ৩০টি বাড়ির ৩লাখ ৬২হাজার ২শ ১৮জন রোহিঙ্গার নিরাপত্তায় ৮এপিবিএন বদ্ধপরিকর।”মতবিনিময় সভা শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ৮এপিবিএন’র সম্মাননা কয়েন তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com