বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

বিশ্বে করোনায় আরও ১১৭০ জনের মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ Time View

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এ সময় এক হাজার ১৭০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৫ লাখ ৩৬ হাজার ৫২০ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১ কোটি ৯০ লাখ ৯০ লাখ ৬৫ হাজার ১৩১ জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ১২০ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৪০ হাজার ৭৮৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৭১ জনের।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ২২২ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭২৮ জন শনাক্ত এবং ১০ লাখ ৮০ হাজার ৮৩৬ জন মারা গেছেন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬ লাখ ৪১ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৭ জন।

একদিনে ফ্রান্সে নতুন শনাক্ত ৩৮ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার ১৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৮৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৫৯ জন। এসময়ে ফিলিপাইনে শনাক্ত ২ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

বৈশ্বিক সংক্রমণের তালিকায় চতুর্থ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৮৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৫২৬ জন এবং ৬ লাখ ৮৫ হাজার ৭২৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত ২২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৪১ হাজার ৩৬৯ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৫ জন। এসময়ে তাইওয়ানে মারা গেছেন ৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS