1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডলারে অতি মুনাফার অভিযোগ থেকে ৬ ব্যাংকের এমডিকে অব্যাহতি

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৮ পিএম
  • ২৮০ Time View

ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ডলারে অতি মুনাফা করার যে অভিযোগ উঠেছিল, সেটি থেকে তাদের অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানরা আগের পদে ফেরার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ থেকে অব্যাহতির এ ঘোষণা দেওয়া হয়।

এমডিকে অব্যাহতি দেওয়া ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের প্রাইম, ব্র্যাক, দি সিটি, ডাচ-বাংলা, সাউথইস্ট ব্যাংক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এদিকে ব্যাংক ছয়টি গত মে-জুন মাসে ডলার কেনাবেচায় যে মুনাফা করেছিল, তার অর্ধেক আয় খাতে নিতে বলা হয়েছে। বাকি অর্ধেক অর্থ সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) বরাদ্দ রাখতে বলা হয়েছে। আগে এই মুনাফার পুরোটাই আলাদা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সম্পদ দায় ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, ট্রেজারি বিভাগের রিপোর্টিং প্রধান সরাসরি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তাই কেন ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চায় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী, ব্যাংকের পরিচালক ও এমডিদের অপসারণ করতে পারে বাংলাদেশ ব্যাংক।

মার্কিন ডলারে অতি মুনাফা করায় গত ১৭ আগস্ট ব্যাংকগুলোর এমডিদের ব্যাখা তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। পরদিন ১৮ আগস্ট দেশি-বিদেশি এ ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্বে থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com