1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১.৫৮ পিএম
  • ২২২ Time View

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হয়েছেন। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন রনি। তার শরীরের ২৫-৩০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন এবং রুবেল হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমানকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জিএমপি’র কমিশনার মোল্লা নজরুল ইসলামের সাংবাদিকদের জানান, ‘মঞ্চের পূর্ব পাশেই ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। কোনো ত্রুটির কারণে হয়তোবা বেলুনগুলো তিনি ওড়াতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান। পরে অবিস্ফোরিত বেলুনগুলো উদ্বোধন মঞ্চের পেছনে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুন বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com