1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করার দাবিতে লিগ্যাল নোটিশ

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৮.২৭ পিএম
  • ২৮৬ Time View

চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করার দাবিতে চা বাগান মালিক ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সাতদিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে নোটিশে। তা না হলে এ বিষয়ে আইনি প্রতিকার পেতে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে বলা হয়।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিচুর রহমানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস এ নোটিশ পাঠান।

অ্যাডভোকেট আনিচুর রহমান লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকরা ধর্মঘট শুরু করলে চা বাগান মালিক বা সরকারের পক্ষ থেকে মাত্র ২৫ টাকা মজুরি বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, একটি অংশ তা মানলেও শ্রমিকদের আরেকটি অংশ ক্ষোভে আর অভিমানে তা মানতে রাজি হননি। তারা বলেছেন ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে রাজি হওয়ার বদলে তারা পুরোনো মজুরিতেই কাজ করবেন।

‘কিন্তু আমাদের দেশ এখন উন্নতির দিকে যাচ্ছে। তাই একটি উন্নত ও আধুনিক সমাজে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য দিনে কমপক্ষে ৫০০ টাকা না হলেই নয়। তাই আমরা চা-শ্রমিকদের জীবনযাত্রার জন্য একজন শ্রমিকের দৈনিক কমপক্ষে ৫০০ টাকা মজুরির দাবি জানিয়েছি।’

দেশের প্রায় এক লাখ ৪০ হাজার চা-শ্রমিক প্রতিদিন মাত্র ১২০ টাকা মজুরিতে ১৬৭টি নিবন্ধিত বাগানে কাজ করছেন বা করতে বাধ্য হচ্ছেন।

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে চারদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয় না। শেষ পর্যন্ত শনিবারের (২০ আগস্ট) বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com