1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

সর্বোচ্চ মানের ‘এএএ’ ক্রেডিট রেটিং পেলো ব্র্যাক ব্যাংক

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৮.৩৮ পিএম
  • ২৫৬ Time View

‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি। ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব) এই স্বীকৃতি দিয়েছে। এই রেটিং ব্র্যাক ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রতিফলন বহন করে।

ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব), বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান এজেন্সি। ক্র্যাব ব্র্যাক ব্যাংককে ‘এএএ’ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট রেটিং।

এই ক্রেডিট রেটিং প্রমাণ করে যে, ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম।

২০১৯ সালে মুডি’জ ইনভেস্টরস সার্ভিস-এর দেয়া রেটিংয়ে ব্র্যাক ব্যাংক-ই একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে আবির্ভূত হয়, যা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রাপ্ত ‘সভরেইন রেটিং’ (সার্বভৌম রেটিং) এর সমমানের রেটিং অর্জন করে। এছাড়াও ব্র্যাক ব্যাংক হল একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি – এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং – দ্বারা রেটিং প্রাপ্ত ব্যাংক।

এই রেটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, আমরা ক্র্যাব থেকে দেশের প্রথম ব্যাংক হিসেবে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, শক্তিশালী আমানতের ভিত্তি, সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।

তিনি বলেন, ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিংয়ের সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আনন্দিত, যাদের অবিচল আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা আমাদের বিজনেস মডেলের চারটি স্তম্ভ। গত কয়েক বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা ক্রেডিট রেটিং, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ; সর্বাধিক মার্কেট ক্যাপিটালাইজেশন; এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ধারাবাহিক স্বীকৃতি – এই সবই আমাদের সুশাসন, আর্থিক দৃঢ়তা এবং দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে সুনামের প্রমাণ দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com