মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

পাবনায় ৭টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ Time View


সাখাওয়াত হোসেন, পাবনা প্রতিনিধি:
স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।পাবনায় সাতটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে শুক্রবার তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশে বিভিন্ন উন্নয়নকাজ এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতায় পুরোনো ও ঐতিহ্যবাহী জেলা পাবনা স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরু হচ্ছে। এ ছাড়া পাবনার সাতটি উপজেলায় সাতটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেই প্রকল্প এরই মধ্যে পাশ হয়েছে।’ 
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল রহিম লাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহিদুল হক মানিক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ। 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে এই উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি টাকা। এর মধ্যে স্টেডিয়াম উন্নয়ন ও আধুনিকায়ন, জেলা সুইমিং পুলের উন্নয়ন ও আধুনিকায়ন, জেলা ইনডোর ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণ এবং জেলা টেনিস কোর্ট নির্মাণকাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS