1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ৪.৪৭ পিএম
  • ২৩০ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ  শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা  বা ১.৯৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৭৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪ বারে ১২ হাজার ১৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

জনতা ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭০  পয়সা  বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দেশ গার্মেন্টস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ১.৯৮ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬৩ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, ফরচুন সুজ,ড্যাফোডিল কম্পিউটার্স, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্ট্ররিজ ও গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com