1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আল্লুর ‘পুষ্পা টু’-তে বিদেশি নায়িকা!

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ১০.২২ এএম
  • ৩৬২ Time View

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করবেন রাশমিকা-আল্লু অর্জুন। রাশমিকার পাশাপাশি সিনেমাটিতে একজন বিদেশি নায়িকাও অভিনয় করবেন!

একটি সূত্র টলিউড ডটনেটকে বলেন—‘‘দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক। সেটা সিঙ্গাপুর কিংবা তাইওয়ানে হতে পারে। আর এই অংশে বিদেশি একজন নায়িকা ‘পুষ্পা রাজ’ (আল্লু অর্জুন) এর সঙ্গে থাকবেন।’’

তবে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেয়নি সিনেমা সংশ্লিষ্টরা।

‘পুষ্পারাজ’ বিয়ে করেন শ্রীবল্লীকে, তারপর শেখাওয়াত অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আর এ পর্যায়ে এসে শেষ হয় ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট। প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও পরিচালনা করবেন সুকুমার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com