1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.১৪ পিএম
  • ১৩৪ Time View

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে প্রস্তুতির জন্য পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

রমিজ বাংলাদেশের নাম না নিলেও পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে এই সিরিজের তৃতীয় দল বাংলাদেশই। পিসিবি চেয়ারম্যান মনে করেন এই সিরিজ দিয়ে পাকিস্তান নিজেদের স্কোয়াড সমন্বয় করতে পারবে এবং ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করতে পারবে।

এ প্রসঙ্গে রমিজ বলেছেন, ‘১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেওয়ার দারুণ সুযোগ হবে।’

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই সিরিজে প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। দ্রুতই নিউজিল্যান্ড ক্রিকেট এই সিরিজের সূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে দ্য নিউজ। বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দেবেন ম্যাথু হেইডেন। তার সঙ্গে একত্রে কাজ করবেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়েই নিজের কাজ শুরু করবেন সাবেক অজি ওপেনার হেইডেন।

এদিকে গত মাসেই এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, ‘যেটা আমরা করছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ক্যাম্পের(অ্যাডিলেডে) পর আমাদের হয়তো সাত আটদিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। সম্ভবত ক্রাইস্টচার্চে একটা ত্রিদেশী সিরিজ হবে।’ সিরিজের তৃতীয় দল নিয়ে জালাল ইউনুস বলেছিলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান (তৃতীয় দল)।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com