1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ১

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ১০.৪৫ এএম
  • ২২৩ Time View

রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানঃ রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর আরো এক আরোহী।

গুরুতর আহত ব্যাক্তিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার ( ২৫ জুন)  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকবুলের দোকান এলাকার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, শনিবার রাতে দৌলতদিয়া থেকে আসছিল মোটরসাইকেলটি ওই মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল। তারা মোকবুলের দোকান এলাকায় আসলে ঢাকাগামি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২ জন মারা যায়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে আটকে অভিযান ও আইনি পদক্ষেপ চলমান আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com