বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

হাতীবান্ধায় স্বামীর সংসার ছেড়ে ভাগিনার সাথে উধাও মামী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৭৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা  ইউনিয়নে পরকীয়া প্রেমের টানে ৬ বছরের শিশু সহ স্বামীর-সংসার ছেড়ে ভাগিনার সাথে পালিয়ে গেলেন মামী।  

জানা গেছে, (২৩ জুন) সকাল ১০ টার দিকে সেলিনা আক্তার (২৫) মেয়ের স্কুল ড্রেস কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সে  বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন এবং না এ বিষয়ে স্থানীয়  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী আবদুল্লাহ । 

 সেলিনা  আকতার ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একাব্বর আলীর মেয়ে এবং ভাগিনা সফিউল ইসলাম সফি, সে একজন স্কুল পড়ুয়া ও এস এস সি পরীক্ষার্থী।  সফিউল ইসলাম সফি (১৬) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে। 

আবদুল্লাহর দুলাভাই আনছার আলী বলেন, গত দুই বছর ধরে সেলিনা ও শফির ভালোবাসার সম্পর্ক। এ বিষয়ে কয়েকবার স্থানীয়ভাবে বিচার হয়েছে। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করা গেল না।

সেলিনার স্বামী আবদুল্লাহ বলেন, ৬ বছরের একটি মেয়েকে রেখে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। এ দিকে মামী ও ভাগিনার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,  এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,

তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS