1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৬.০৯ পিএম
  • ১৬০ Time View

উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এতে বলা হয়, সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। এমতাবস্থায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে আগামী শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া সব নৌচলাচল বন্ধ থাকবে। এছাড়া আগামী শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com