1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ

বিক্রি হয়ে গেল পেট্রোম্যাক্স এলপিজি, ক্রেতা নেদারল্যান্ডের এসএইচভি

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ৬.০৬ পিএম
  • ১০৫ Time View

দেশের জ্বালানি মার্কেটে বিনিয়োগ করছে নেদারল্যান্ডের অফ-গ্রিড এনার্জি ডিস্ট্রিবিউটর এসএইচভি এনার্জি। কোম্পানিটি ইয়ুথ গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড ও পেট্রোম্যাক্স সিলিন্ডারস লিমিটেডকে কিনে নিয়েছে।

এসএইচভি এনার্জি ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কী মূল্যে তারা কোম্পানি দুটিকে কিনেছে, তা জানা যায়নি।

জানা গেছে, কোম্পানি কেনা-বেচার বিষয়ে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সকল প্রক্রিয়া শেষ হবে। এই সময়কাল ধরে পেট্রোম্যাক্স আগের মতোই ঢাকা থেকে বর্তমান টিমের সঙ্গে, সর্বোচ্চ কর্মদক্ষতা ও গ্রাহক সেবা নিশ্চিত করে তার কার্যক্রম চালিয়ে যাবে।
এসএইভি এনার্জির সিইও ব্রাম গ্র্যাবার বলেন, “বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা খুবই উচ্ছসিত। আমরা পেট্রোম্যাক্স ও সার্বিকভাবে এদেশের এলপিজি ইন্ডাস্ট্রিতে অবদান রাখার ব্যাপারে আশা পোষণ করছি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ আমাদের একটি উল্লেখযোগ্য বাজার হতে পারে ৷এছাড়া বাংলাদেশে যেসকল পরিবেশ দূষণকারী জ্বালানীর ব্যবহার চলছে, সেগুলোর বদলে এলপিজির মতো পরিচ্ছন্ন বিকল্প শক্তির ব্যবহার প্রচলন করার সুযোগ রয়েছে এখানে৷”

পেট্রোম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম বলেন, আমাদের চল্লিশ বছরের পারিবারিক ব্যবসার গৌরব ও সুনাম বজায় রেখে, ব্যবসায়িক দিকগুলো বিবেচনা করে আমরা দেশের এলপিজি খাতে প্রবেশ করেছি। আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে গড়ে তুলেছি এলপিজি ও সিলিন্ডার তৈরির ব্যবসা। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই ব্যবসাটি গড়ে তোলা হয়েছে মাত্র চার বছর সময়কালের মধ্যে। আমি খুবই উচ্ছ্বসিত ও আশাবাদী যে, এসএইচভি এনার্জি আমাদের দৃষ্টিভঙ্গীকে আরও বিকশিত করবে, নিয়ে যাবে নতুন উচ্চতায়।’

উল্লেখ, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দেশে দ্রুত বর্ধনশীল এলপিজি মার্কেটের একটি বড় প্লেয়ার। কোম্পানিটি ২০১৮ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাগেরহাটের মোংলা এবং নারায়নগঞ্জের রূপগঞ্জে কোম্পানিটির দুটি ফিলিং প্ল্যান্ট রয়েছে। আর পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড দেশের অন্যতম শীর্ষ সিলিন্ডার প্রস্তুতকারক কোম্পানি। কোম্পানিটি পেট্রোম্যাক্স এলপিজির চাহিদা পূরণ করেও অন্যান্য এলিজি কোম্পানির কাছে সিলিন্ডার বিক্রি করে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com