1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

সাকিব আল হাসান র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেলেন

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ৪.৫৩ পিএম
  • ১৪৩ Time View

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেলেন সাকিব আল হাসান। রবিচন্দ্রন অশ্বিন এবং জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

অ্যান্টিগা টেস্টে দারুণ পারফর্ম করেই র‍্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে সাকিবের। এই টেস্টের প্রথম ইনিংসে ৬৭ বলে ৫১ রানের একটি ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৯৯ বলে খেলেন ৬৩ রানের ইনিংস।

বল হাতে প্রথম ইনিংসে এক উইকেটের দেখা পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট শুন্য ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন পারফম্যান্সের কারণেই ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে সাকিব, তালিকার শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা (৩৮৫ রেটিং)।

দুই হাফ সেঞ্চুরিতে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে ৩২তম অবস্থানে আছেন সাকিব। অ্যান্টিগা টেস্টে ব্যর্থ হয়েছিলেন মুমিনুল হক। সাত ধাপ অবনমন হয়েছে তার (৭৩তম অবস্থান)।

তামিম ইকবালও র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমেছেন। বর্তমানে ৩৬তম স্থানে আছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আছেন জো রুট।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন কেমার রোচ। এমন পারফরম্যান্সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে গেছেন রোচ। বর্তমানে আট নম্বরে আছেন রোচ। অ্যান্টিগায় প্রথম ইনিংসে চার উইকেট শিকার করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এ কারণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। তার বর্তমান অবস্থান ৩০ নম্বরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com