ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২২ জুন, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ জুন, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন, রোববার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।