1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

বিমানসহ বেসরকারি এয়ারলাইন্স নিয়ে সভা ডেকেছে মন্ত্রণালয়

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১১.৫৪ এএম
  • ২০৯ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিদের নিয়ে সভা ডেকেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে।

সোমবার (২০ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সমন্বয় সভা হয়নি। সে কারণে এ সভা আহ্বান করা হয়েছে।

সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার) সভার আয়োজন করলেও মন্ত্রণালয় থেকে সময়ের ব্যাপারে কিছু জানানো হয়নি বলে ইউএস বাংলা এয়ারলাইনসের একজন উর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে জানিয়েছেন।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বর্তমানে কাতারে রয়েছেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সভাপতিত্ব করবেন। সভায় অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া, জেট ফুয়েলের মূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (১৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ এবং তার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে একটি চিঠি দিয়েছে অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। এ চিঠি পাওয়ার একদিন পরই এ সভা ডেকেছে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com