1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা ঈদের আগে ২৩ দিনেই দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পটুয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, ৯ ঘণ্টার চেষ্টায়

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৭.০৩ পিএম
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে গেলে গ্যাস সংযোগ বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে গ্যাস লাইন ফেটে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়।

আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাছে যেতে পারছিলেন না। পরে ইপিজেড এলাকার একটি উচ্চচাপ সম্পন্ন গ্যাস লাইন বেলা ১২টার দিকে বন্ধ করা হয়। গ্যাস সরবরাহ বন্ধ করার পরও আগুনের তীব্রতা না কমে বরং বেড়ে যায়। পরবর্তীতে পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিদ্ধিরগঞ্জ ইপিজেড স্টেশন, হাজীগঞ্জ স্টেশন ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন নেভার পর এখন ডাম্পিং কার্যক্রম চলছে।

তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এই আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমনি শর্মা ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের জনান, গ্যাস সরবরাহ একেবারে বন্ধ করাতে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com