1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

সাইফ মেরিটাইমকে অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৬.৫৭ পিএম
  • ৩৫৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও রিয়েল এস্টেট খাতের কোম্পানি পাওয়ারটেক লিমিটেড জাহাজ চলাচল কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা অধিগ্রহণ করবে সাইফ

আজ বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেকের পর্ষদ সভায় অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফ মেরিটাইমকে অধিগ্রহণে সাইফ পাওয়ারটেকের ৫ লাখ দিরহাম ব্যয় হবে, বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ এক কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (১ দিরহাম সমান ২৫ টাকা ৩৮ পয়সা ধরে)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইফ মেরিটাইম এলএলসি ভারী ট্রাক দ্বারা কার্গো পরিবহন, হালকা ট্রাক দ্বারা কার্গো পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের শিপিং লাইন, সমুদ্রের মালবাহী ও যাত্রী চার্টার, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং এবং আনলোডিং পরিষেবা, সি কার্গো কনটেইনারস, শিপিং সার্ভিস, শিপিং সার্ভিস লোডিং এবং আন লোডিং পরিষেবা, সি শিপিং লাইন এজেন্ট, মালবাহী ব্রোকার সার্ভিসের ব্যবসা পরিচালনা করবে।

এই ব্যবসায় বছরে কোম্পানির আনুমানিক ২৫ কোটি ৯৯ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে। এতে কোম্পানিটির নিট মুনাফা ৩ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে আজ দেশের দুই বাজারেই সাইফ পাওয়ারটেকের শেয়ারের দামে বড় উল্লম্ফন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধির দিক থেকে আজ কোম্পানিটির অবস্থান ছিল তৃতীয়। এই বাজারে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৮০ পয়সার মধ্যে কেনাবেচা হয়েছে। ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৬৪ লাখ ১৬ হাজার ১৫৩ টি, যার মোট মূল্য ছিল ৬১ কোটি ৬১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com