শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

বন্ড মার্কেটের প্রসারে কাজ করবে সিএসই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৯৬ Time View

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩টি বন্ডের লেনদেন শুরু উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৬জানুয়ারি) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে আলোচকরা পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বন্ডের গুরুত্ব তুলে ধরেন।

আল-অরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড, শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড এবং ইসলামী ব্যাংকের আইবিবিএল সেকেন্ড পারপিচুয়াল মুদারাবা বন্ড লেনদেন উপলক্ষ্যে আলোচিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। এতে সিএসইর পরিচালক স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে, আল-অরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিনিধিগণ এবং ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, বন্ড বাজার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস । আমাদের বাংলাদেশে একটি পূর্নাঙ্গ বিশ্বমানের বন্ড মার্কেট বাস্তবায়ন করতে হবে । বাংলাদেশে একটি সক্রিয় বন্ড মার্কেট এর বিকাশ আর্থিক অবকাঠামো গভীর করার ক্ষেত্রে সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে । এটি দেশী বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে এবং স্থানীয় বিনিয়োগকারীদের তাদের সম্পদ বরাদ্দ প্রক্রিয়া আরও ভালোভাবে পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রদান করবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS