1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

আরো বেশি সুস্বাদু হচ্ছে ফু-ওয়াং ফুডস!

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২.১৫ পিএম
  • ১৬১ Time View

জোরালোভাবে বাজারে ফেরার চেষ্টা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড। ইতোমধ্যে কোম্পানিটির বিস্কিট উৎপাদন ও বিক্রির পরিমাণ বেড়েছে।
কোম্পানিটির পণ্য বিক্রি বৃদ্ধির এ তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ফু-ওয়াং ফুডস বেশ দুর্বল অবস্থায় পড়েগিয়েছিল। বিপদে পড়েছিল কোম্পানিটির বিনিয়োগকারীরা। জাপনি বিনিয়োগকারীরা (মিনোরি বাংলাদেশ) দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটির অবস্থার উন্নতি হচ্ছে। নানা সমস্যা থেকে কোম্পানিটিকে বের করে আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে তাদের দৈনিক বিক্রির পরিমাণ বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিএসইসিতে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ বিএসইসির কাছে ফু-ওয়াং ফুডসকে অধিগ্রহণ করার অনুমতি চাইলে চলতি বছরের ২০ জানুয়ারি কমিশন তাতে সম্মতি দেয়। কোম্পানিটি ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার কিনে কোম্পানিটিকে অধিগ্রহণ করে।

এর আগে একই অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান জানান, জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে পড়া এমারেল্ড অয়েলের উৎপাদন আবার শুরু হয়েছে। চলতি মাসেই তারা তাদের উৎপাদিত তেল আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করবে।

তিনি আরও জানান, জাপানি প্রতিষ্ঠানটি এমারেল্ড অয়েলের উৎপাদিত তেল জাপানে রপ্তানি করতে আগ্রহী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com