1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

এমারেল্ড অয়েলের হৃদস্পন্দন ফিরছে

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২.১০ পিএম
  • ১৬৭ Time View

বাজারে ফিরছে রাইন ব্র্যান অয়েল -স্পন্দন। চলতি জুন মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আবার এই ব্র্যান্ডের ভোজ্যতেলের বাজারজাত শুরু হবে। উৎপাদন শুরু মধ্য দিয়ে যেন হারানো হৃদস্পন্দন ফিরে পেয়েছে কোম্পানিটি।

রাইস ব্র্যান তেল হচ্ছে ধানের কুঁড়া থেকে উৎপাদিত প্রাকৃতিক ভোজ্য তেল। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড তাদের উৎপাাদিত রাইস ব্র্যান তেল ‘স্পন্দন’ নামে বাজারজাত করে থাকে।

জানা গেছে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর এমারেল্ড অয়েল লিমিটেডের কারখানায় ফের তেল উৎপাদন শুরু হয়েছে। গত বছরের মাঝামাঝি জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ কোম্পানিটি অধিগ্রহণ করার পর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

এমারেল্ড অয়েলের উৎপাদিত স্পন্দন ব্র্যান্ডের তেলের বাজারজাত শুরুর তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, এমারেল্ড অয়েল নামের কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছিল। তাতে কোম্পানির বিনিয়োগকারীরা বিপদে পড়েছিল। আপনাদের জেনে ভাল লাগবে যে, কোম্পানিটি এখন সফলভাবে কয়েক টন তেল উৎপাদন করছে। আগামী ২৮ জুন কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এই তেল বাজারজাত শুরু করবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) বিএসইসিতে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোম্পানিটির দায়িত্ব নেওয়ার পর এটিকে আবার উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে। তারা এই তেল জাপানে নিয়ে যেতে চায়, মানে জাপানে রপ্তানি করতে চায়। অর্থাৎ এই তেলের একটা রপ্তানিবাজার তৈরি হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, জাপানি প্রতিষ্ঠানটি এমারেল্ড অয়েলের উৎপাদিত তেল জাপানে রপ্তানি করতে আগ্রহী। তবে আমি তাদেরকে বলেছি, আগে দেশের চাহিদা পূরণ করেন। তারপর রপ্তানির কথা ভাবা যাবে।

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে মালিকরা জড়িয়ে পড়ার পর ২০১৭ সালে বন্ধ হয়ে গিয়েছিল এমারেল্ড অয়েলের উৎপাদন। তারপর প্রায় ৫ বছর কোম্পানিটির কারখানা বন্ধ-ই ছিল। প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসির বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বন্ধ ও নিভু নিভু যেসব কোম্পানির অবস্থার উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এমারেল্ড অয়েল তারই একটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com