1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বরিশালে ৪ ইউনিয়নে নৌকা,২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৬.০৮ পিএম
  • ১৯৬ Time View

বরিশাল এস এল টি তুহিন: জেলার তিনটি উপজেলার সাতটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এতে তিনটি ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দুইটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিনাপ্রতিদ্বন্ধীতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নে ফলাফল স্থগিত রয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, চরএকরিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ¦ আবদুল মকিম তালুকদার, গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আমিরুল ইসলাম বেলাল মোল্লা, লতা ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু রাশেদ মনি ও জয়নগর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন। এছাড়া হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মিলন নির্বাচিত হয়েছেন। ওই উপজেলার ধুলখোলা ইউনিয়নে সংর্ঘষের ঘটনায় ফলাফল স্থগিত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। বুধবার ইভিএমে সপ্তমধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়। গণনা শেষে বুধবার দিবাগত রাতে স্ব স্ব উপজেলা থেকে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। অপরদিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com