1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

১ মাস পরে লেনদেন হাজার কোটির ঘরে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.৩৯ পিএম
  • ১১৯ Time View

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে। যা গত ১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৬ মে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের বড় উত্থান রয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭৪ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com