1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

৮ বছর পর টেস্ট দলে এনামুল হক বিজয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০.১৫ এএম
  • ১৬১ Time View

ইয়াসির আলী রাব্বির বিকল্প হিসেবে টেস্ট দলে যুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট খেলার দোরগোড়ায় বিজয়। ২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার খেলেছেন মাত্র ৪টি টেস্টে।

এর মধ্যে সর্বশেষটি খেলেছেন ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ক্যারিবীয় দ্বীপেই এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ডানহাতি এই ব্যাটার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে করেছিলেন ১ হাজার ১৩৮ রান। এমন পারফরম্যান্সের পর তিনি ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে।

এবার রাব্বির পিঠের চোটে টেস্টেও ডাক পড়লো বিজয়ের। টেস্ট দলে ডাক পেলেও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্টে বিবেচনা করা হচ্ছে না এই ডানহাতি ব্যাটারকে। কারণ তিনি এখনও ওয়েস্ট ইন্ডিজে যাননি। সব কিছু ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার বিমান ধরার কথা রয়েছে বিজয়ের। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই দেখা যেতে পারে তাকে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পিঠের চোটে পড়েন রাব্বি। স্ক্যান করানোর পর জানা গেছে তার মেরুদন্ডের নীচে চিড় ধরা পড়েছে। ফলে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com