1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে: বরিশাল রেঞ্জ ডিআইজি

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৫.৪১ পিএম
  • ১৮২ Time View

বরিশাল এস এল টি তুহিন: বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। তারা এখানে ভোটারদের শিখিয়ে দিচ্ছে, এজন্য কিছুটা সময় লাগছে। নির্বাচন সংশ্লিষ্টরা চাইলে দ্রুত ভোট সম্পন্ন করতে পারে। সেক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। বুধবার (১৫ জুন) দুপুরে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন। তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত তিনজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে কলাপাড়া উপজেলা লতাচাপলি ইউনিয়নে দুই জন এবং সদর উপজেলার কালিকাপুরে একজনকে জরিমানা করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুড়া আশ্রায়ন ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে রাফসান (২২) নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com