1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

পাচারের টাকার একাংশ পুঁজিবাজারেও আসবেঃ অর্থমন্ত্রী

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১.৫৫ পিএম
  • ২৫৪ Time View

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরে এলে তার একটি অংশ পুঁজিবাজারেও বিনিয়োগ হবে। তাতে পুঁজিবাজার লাভবান হবে।

আজ বুধবার সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুঁজিবাজার ভাল চলুক, এটি আমারও চাওয়া।

বাজেট ঘোষণার পর থেকে পুঁজিবাজারে দর পতন হচ্ছে, বাজেটে এই বাজারে জন্য তেমন কিছু নেই বলে অভিযোগ উঠেছে উল্লেখ করে অর্থমন্ত্রীর মতামত জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন রাখেন। তিনি বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য আর কী করার আছে?

তিনি বলেন, সামগ্রিক অর্থনীতি যাতে ভাল চলে সে লক্ষ্যে বাজেট তৈরি করা হয়েছে। অর্থনীতি ভাল চললে পুঁজিবাজারেও তার ইতিবাচক প্রভাব থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com