1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ৮.০৮ পিএম
  • ২৫৪ Time View
Ipdc

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির মোট ৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটি মোট ১ কোটি ৩৫ লাখ ৯২ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৬৩ লাখ ৩১ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ১০ লাখ টাকা।
এসিআই ফরমুলেশন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৪ লাখ ৩৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৩৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বেক্সিমকো, বিডিকম অনলাইন, স্যালভো কেমিক্যাল, কাশেম ইন্ডাস্ট্রিজ ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com