1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

’আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালোভাবে সম্পন্ন করবো’

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৩.২৯ পিএম
  • ১৫৬ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী নির্বাচন ভালোভাবে সম্পন্ন করতে পারব।

রোববার (১২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এদিন বেলা ১১টায় সংলাপ শুরু হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা নির্বাচনের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করব। সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করব।

সংলাপে যোগ দেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কেএম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি, মো. আবদুল্লাহসহ বেশ কয়েকজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com