1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

পুঁজিবাজারে বাজেটের পর বড় দরপতন

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৩.০৬ পিএম
  • ৬৫ Time View

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কর্মদিবস পুঁজিবাজারে। আর এদিন পুঁজিবাজারে মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ৯ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে  পুঁজিবাজারের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার আইপিও’র মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২২.৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে৷   তবে  ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিও এর মাধ্যমে হস্তান্তরকারী লিসে্টড কোম্পানির কর হার ২২.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বাজেটে পুঁজিবাজারের জন্য প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কম। তবে নেতিবাচক তেমন কিছু নেই।

পুঁজিবাজারের বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারও বাজেটে তাদের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে এদের একটি বড় অংশ ঘোষিত বাজেট নিয়ে তাদের হতাশা প্রকাশ করেছেন। প্রায় সবার মুখে প্রায় একই কথা-এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক কিছু নেই। সবচেয়ে বেশি হতাশা ছড়িয়েছে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগ আগামী অর্থবছরে বহাল না রাখার প্রস্তাবে।

রোববার ডিএসইতে ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২১ কোটি ৮৫ লাখ টাকা কম।  গতকাল  ডিএসইতে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com