1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

মিছিল থেকে গাইবান্ধায় আ.লীগের সম্মেলনে হামলা, আটক ১৬

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২, ৯.৪৭ পিএম
  • ১৫১ Time View

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা চেয়ার, টেবিল ও মাইক ভাঙচুরসহ বেশ কিছু ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। 

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর শহরের পৌর শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। যদিও হামলার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ জনকে আটক করেছে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়। মিছিলে জেলা ইমাম-ওলামা পরিষদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে শতশত নেতাকর্মী অংশ নেন। 

শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি কাচারী বাজার মসজিদের সামনে এসে সমাবেশ করে। সমাবেশস্থলের পাশেই শহীদ মিনার চত্বরে পূর্ব নির্ধারিত পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ থেকে মাইকের উচ্চ আওয়াজ আসে। এ সময় কিছু মিছিলকারী উত্তেজিত হয়ে মাইক বন্ধের দাবি জানান। একপর্যায়ে তারা মঞ্চে হামলা চালিয়ে মাইক, চেয়ার, টেবিল ও ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু বলেন, পৌর আওয়ামী লীগের সম্মেলন পণ্ড করতে আগে থেকেই পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা মোতাবেক বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদের মিছিলে অংশ নিয়ে হামলার ঘটনা ঘটানো হয়। এই হামলাকারী জামায়াত-শিবিরের নাকি ইসলামী কোনো দলের নেতা-কর্মী তা তদন্ত করলে পুলিশ নিশ্চিত হতে পারবে। 

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ এবং জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। 

তবে অভিযোগের বিষয়ে গাইবান্ধা জেলা ইমাম-ওলামা পরিষদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com