1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বরিশালে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২৫৯ Time View

বরিশাল অফিস : বরিশালে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও দলীয় অংগ সংগঠন।

আজ বৃহস্পতিবার (৯ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর সদস্য সাইফুল আহসান বিপু, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারন সম্পাদিকা পাপিয়া আজাদ, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, বদিউজ্জামান টোলন, জাহিদুর রহমান রিপন, আহমেদ জাকি অনুপম সহ ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মহিলাদল নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com