1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর রোডম্যাপ আছে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৩.৪১ পিএম
  • ১৪৬ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার অর্থনৈতিক কূটনীতির ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে আলোকপাত করে মন্ত্রী বলেন, দেশে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রফতানি বৃদ্ধি এবং উচ্চতর দক্ষতা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের আয়োজন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত আমাদের বুঝিয়েছে যে, আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত এবং প্রতিটি বিষয় সবাইকে প্রভাবিত করে।

তিনি বলেন, দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর রোডম্যাপ আছে এবং আমরা এ জন্য দুটি প্যাকেজ হাতে নিয়েছি। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি এবং অপরটি পাবলিক ডিপ্লোম্যাসি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, অর্থনৈতিক ডিপ্লোম্যাসি পেশাদার কূটনীতিকদের পাশাপাশি অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও করে থাকে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। দেশের প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন।

দেশের আইটি খাতের সম্ভাবনার ক্ষেত্রে তিনি বলেন, বর্তমানে ১৫০ কোটি ডলারের আইটি পণ্য বাংলাদেশ রফতানি করছে এবং এটি ৫০০ কোটি ডলারে উন্নিত করার পরিকল্পনা আছে। এ জন্য সরকারও বিনিয়োগ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com