1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১০.১৪ পিএম
  • ২২৫ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক রোহিঙ্গা ও বহিরাগত দ্বিতীয় সচিব ব্রায়নি অ্যানরিয়েন কর’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল।

বুধবার(৮ জুন) সকাল ৯টায় প্রতিনিধিদল ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম এবং জেন্ডার ভায়োলেন্স নিয়ে নারীদের সচেতনতা তৈরি ও পরামর্শ প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেন্টারে প্রশিক্ষণার্থী রোহিঙ্গা নারীদের সাথে মতবিনিময় করেন। পরে ক্যাম্প ইনচার্জ এর সাথে মিটিং করেন প্রতিনিধিদল।

পরে দুপুরে ক্যাম্প-৫ এর এ ব্লকে অবস্থিত এফএইচ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন, ডাক্তারদের সাথে মতবিনিময় ও ক্যাম্প-৫ এর মাঝিদের সাথে রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তারা।

ক্যাম্প থেকে প্রতিনিধিদল দুপুর ১টায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে ৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান’র সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল রোহিঙ্গাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। 

এসময় চার সদস্যের প্রতিনিধি ছাড়াও ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। 

রোহিঙ্গা ক্যাম্প ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে গাড়িযোগে উখিয়া ত্যাগ করেন প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com