1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী পুন:নির্বাচিত

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৮.০৯ পিএম
  • ১৯০ Time View

প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৫২৮তম সভায় সর্বসম্মতভাবে তানজিল চৌধুরীকে আগামী দুই বছরের (২০২২-২০২৪) জন্য চেয়ারম্যান পুন:নির্বাচিত করেছে।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতের সাথে সংযুক্ত একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা ৪৩ বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে।

তিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে ডিসটিংশন প্রাপ্ত হয়ে বিএ (অনার্স) সম্পন্ন করেন। তিনি বিশ্বখ্যাত কিংস কলেজ লন্ডন (কঈখ) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রী অর্জন করেন।

তানজিল চৌধুরী বৃটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (ইওও) পূর্বের সিডিসি (ঈউঈ) গ্রুপ পিএলসি-এর একজন উপদেষ্টা। বৃটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (ইওও) হল বিশে^র উদীয়মান অর্থনীতিগুলোতে ৭.৫ বিলিয়ন ডলার সম্পদের বিনিয়োগকারী একটি প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান।

তিনি দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচিত পরিচালক এবং বিসিবি’র বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটি ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন।

তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট এন্ড সার্ভিসেস -২০১৪ এর স্থায়ী কমিটির আহ্বায়ক এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর জন্য প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট-২০১৩ এর ন্যাশনাল এ্যানার্জি স্ট্র্যাটেজি সংক্রান্ত স্থায়ী কমিটির সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সিঙ্গাপুরে, প্রাইম এক্সচেঞ্জ কোং প্রা: লি:-এর প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com