1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

লালমনিরহাটের হাতীবান্ধায় মিথ্যা মামলায় ছাত্রলীগ নেতাকে ফাসানোর  অভিযোগ

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২, ১০.২৪ এএম
  • ২২৫ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ছাত্র লীগ নেতাকে মাদকদ্রব্য দিয়ে ফাসানোর অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।

জানা গেছে ২৬ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের জাওরানী বাজারে গ্রাম পুলিশ রবিউল ইসলাম  কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তারপর উক্ত মাদকদ্রব্য দূর্বৃত্তরা কেরে নিয়ে যায়। পরে ঐ গ্রাম পুলিশ চারজনকে আসামী করে শুক্রবার ২৭ মে রাতে স্থানীয় থানায় একটি মামলা করেন। পুর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশ রবিউল ইসলাম উক্ত মামলায় ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্র লীগ এর সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম কে আসামি করে

ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ রবিউলের সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিরোধ চলে আসছে, তারই জের ধরে আমাকে ফাঁসানোর জন্য পূর্ব পরিকল্পিত ভাবে মাদকদ্রব্য ছিনতাই মামলায় আমাকে জরানো হয়েছে। মাদক উদ্ধার ও ছিনিয়ে নেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না।

এবিষয়ে গ্রাম পুলিশ রবিউল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি পরে এ বিষয়ে কথা বলব।

এর মধ্যেই গ্রাম পুলিশ রবিউল ইসলাম এর  ইয়াবা ও ফেনসিডিল ক্রয় বিক্রয় করার কথোপকথন এর  কয় একটি কল রেকর্ড ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ফাঁস হয়েছে

এবিষয়ে হাতীবান্ধা থানা অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম বলেন, গ্রাম পুলিশ রবিউল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছে,তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com