1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্স এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫.৩৬ পিএম
  • ৯০ Time View

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং বেস্ট ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ তাহমিদ জামান রাসিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন। বেস্ট ইলেকট্রনিক্স পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডিজিএম এন্ড হেড অব বিজনেস জনাব মো. মারজুমান রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকগণ বেস্ট ইলেকট্রনিক্স এর সকল পণ্যে ১২ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক কিস্তিতে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com