1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পাবনায় এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫.১০ পিএম
  • ৯৭ Time View

‘এবি ব্যাংক কৃষিঋণ- কৃষকের স্বপ্নে নতুন আশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা’ এই প্রতিপাদ্য নিয়ে এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি পাবনা জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।

দেশের কৃষিখাতের উন্নয়নকে ত্বরান্বিত করার অংশ হিসেবে পাবনা সদর উপজেলার জেলা পরিষদ কার্যালয়ের রশিদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড. এম. বাবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাবনা, জনাব তামারা তাসবিহা, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, জনাব জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল, হেড অব এসএমই ব্যাংকিং জনাব মো. আরিজুল ইসলাম মল্লিক, শাখা ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান ও এবি ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com