1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

আইডিএলসি ফাইন্যান্স ইসলামিক উইন্ডো চালু করতে যাচ্ছে

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ১০.১৭ এএম
  • ২১২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় ইসলামি অর্থায়ন চালু করতে যাচ্ছে। এই উইন্ডোর আওতায় ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করা হবে।

আজ মঙ্গলবার (৩১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩১৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসলামিক উইন্ডো চালু হলে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ব্যবসা চলবে।

উল্লেখ, আইডিএলসি ফাইন্যান্স বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এর পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ টাকা ৩৪ পয়সা আয় করেছে। ওই বছর আইডিএলসি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাসসহ ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি ইসলামিক উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেশের ধর্মপ্রাণ মানুষদের একটি অংশ প্রচলিত ধারার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখা বা সেখান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছ্ন্দবোধ করেন না। ইসলামিক উইন্ডোর মাধ্যমে এ ধরনের মানুষদেরকে প্রতিষ্ঠানটির গ্রাহক নেটওয়ার্কে নিয়ে আসা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com