1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ৪৭ Time View

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬: গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন সহজ করতে এবং ডিজিটাল অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ বাড়াতে বাংলা  কিউআরের ব্যবহার সম্প্রসারণে কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের নিচতলায় ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসার প্রসার ও আর্থিক অন্তর্ভুক্তিতে সহজলভ্য ও নিরাপদ ডিজিটাল লেনদেনের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (ফাইন্যান্স) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা) এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করতে জনসচেতনতা ও গ্রাহকের আস্থার ওপর গুরুত্ব দেন। প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং সেবা সহজলভ্য করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল পেমেন্টে যুক্ত করার কথা তুলে ধরেন তিনি।

এরপর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (ফাইন্যান্স) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), ডিজিটাল লেনদেনের প্রসারে গ্রাহকবান্ধব সেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আধুনিক লেনদেন পদ্ধতির সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীদের পরিচিত করে তোলা এবং তাঁদের আস্থা বাড়াতে ধারাবাহিক যোগাযোগের ওপর জোর দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিছুর রহমান সহজলভ্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। অর্থনীতির সর্বস্তরে ডিজিটাল লেনদেনের সুফল পৌঁছে দিতে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।

পরবর্তী বক্তব্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিভিত্তিক সেবা এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, লেনদেন সহজ করা, গ্রাহকের সুবিধা বাড়ানো এবং আস্থা অর্জনই হতে হবে ব্যাংকের ডিজিটাল উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

ডিজিটাল সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলা কিউআরের ব্যবহার বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের গ্রাহকসেবা সহজ করতে এবং আরও বেশি দৈনন্দিন লেনদেনকে প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে চায় কমিউনিটি ব্যাংক। ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, আর্থিক সেবায় মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com