1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০.১৮ পিএম
  • ৫২ Time View

[ঢাকা, অক্টোবর ১৯, ২০২৬] খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের সেবা নেওয়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে প্রচলিত গ্রাহকসেবার ধরন থেকে বেরিয়ে নতুনভাবে সাজানো হয়েছে এ স্টোর। গ্রাহকের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত যত্ন এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার ওপর প্রাধান্য দিয়ে পুরো ফ্ল্যাগশিপ স্টোরটি ডিজাইন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান।

গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রাখা হয়েছে খোলামেলা, আন্তরিক এবং স্যাংকচুয়ারি স্টাইলের শান্ত পরিবেশ। এর অন্যতম বৈশিষ্ট্য ‘আই ভার্সেস উই’ সহায়তা মডেল। এ ব্যবস্থায় বাংলালিংকের প্রতিনিধিরা গ্রাহকদের পাশে বসে সরাসরি কথা বলেন এবং তাঁদের প্রয়োজন বুঝে দ্রুত ও দক্ষতার সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা দেন।

স্টোরটিতে রয়েছে ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’,যেখানে গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন। এ ছাড়া দ্রুত সেবা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য রয়েছে অগ্রাধিকারভিত্তিক সেবার ব্যবস্থা। পাশাপাশি, সবার জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা, যাতে গ্রাহকেরা সহজে ও স্বস্তিদায়ক পরিবেশে সেবা নিতে পারেন।

উদ্বোধন উপলক্ষে বাংলালিংকের সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, “গ্রাহকেরা যেন ডিজিটাল সেবা থেকে শুরু করে বাংলালিংকের সব ধরনের সেবা সহজে এবং নির্বিঘ্নে নিতে পারেন। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে গ্রাহকেরা বাংলালিংকের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন, দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং আমাদের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। খুলনায় এই আধুনিক সেবাকেন্দ্র চালুর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে সহজলভ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরালো হল।”

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে খুলনার গ্রাহকেরা আরও উন্নত পরিবেশে সরাসরি সেবা নেওয়ার পাশাপাশি বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com