1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

প্রগতি লাইফ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৭.৩০ পিএম
  • ৩৫৬ Time View

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর কর্মকর্তা ও কর্মীদের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রদানের লক্ষ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষে ২৯ মে ব্যাংকের গুলশান অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. জালালুল আজিম তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ইনভেষ্টমেন্ট বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ সাদি সহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মীদের স্বাভাবিক অথবা দূর্ঘটনাজনিত মৃত্যু অথবা অক্ষমতা বীমার আওতায় থাকবে। এছাড়াও তাদের চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের ভিজিট, অস্ত্রোপচার ও হাসপাতাল খরচও বীমার আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com