1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫২ পিএম
  • ৪৬ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুকুরের পানিতে গোসলে নেমে পানিতে ডুবে (৬৫) বছর বয়সি হেলাল উদ্দিন ভূইয়া নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূইয়ার ছেলে। আজ ২০ সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক সাড়ে আটটার সময়  পঞ্চবটি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে সূরত হাল রিপোর্ট তৈরী করে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে হেলাল উদ্দিন ভূইয়া নামের এক ব্যক্তি পঞ্চবটী রেলওয়ের পুকুরে গোসল করতে নামে। দুটি ডুব দেওয়ার পর আর উঠতে না দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে কয়েকজন পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুজির পর বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। লোকমূখে জানতে নিহতের পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করেন।

ভৈরব থানার উপপরিদর্শক সাখাওয়াত হুসেইন এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে  লাসের সুরুৎহাল রিপোর্ট তৈরি করা হয়। এখন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হবে। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com