1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩.০৮ পিএম
  • ১৪ Time View

উপজেলা পর্যায় থেকে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন ব্যবসা উদ্যোগে অর্থায়নের জন্য ‘উদ্যোগ’ নামে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচিতে একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) কর্মসূচিটির নীতিমালা জারি করা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু হচ্ছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

কারা আবেদন করতে পারবেন

‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা শুরু করার পরিকল্পনা বা সম্ভাবনাময় কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ আবেদন করার সময় আগে থেকেই ব্যবসা চালু থাকা বাধ্যতামূলক নয়।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার আওতায় আসবেন না।

আবেদনের জন্য আগে থেকে কোনো ব্যাংক হিসাব থাকাও বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে। এ জন্য আবেদনকারীকে কোনো ফি দিতে হবে না।

ব্যবসার প্রয়োজন অনুযায়ী অর্থায়ন

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, সব উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে না। ব্যবসার ধরন, প্রয়োজনীয় অর্থ এবং ব্যবসায়িক পরিকল্পনার বাস্তবতা যাচাই করে ব্যাংক অর্থায়নের পরিমাণ নির্ধারণ করবে।

যেমন, কোনো উদ্যোক্তার ব্যবসা শুরু করতে ২০ লাখ টাকা প্রয়োজন হলে এবং ব্যাংকের যাচাইয়ে সেই প্রয়োজন যৌক্তিক বলে বিবেচিত হলে তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। প্রয়োজন হলে কোনো সহায়ক জামানত ছাড়াই ঋণ দেওয়ার সুযোগ থাকবে।

ঋণ ও অনুদানের অর্থ নগদে দেওয়া হবে না। অনুমোদিত পুরো অর্থ একই সময়ে একবারে উদ্যোক্তার ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

তবে ঋণের অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ না করলে কিংবা ব্যবসার কাজে অর্থ ব্যবহার না করার প্রমাণ পাওয়া গেলে অনুদানের সমপরিমাণ অর্থও ঋণে রূপান্তরিত হবে। পরে ওই অর্থ সরকারি পাওনা হিসেবে আইন অনুযায়ী আদায় করা হবে।

অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ

তরুণ উদ্যোক্তাদের শুধু অর্থায়ন নয়, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেওয়া হবে। নির্বাচিত উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ব্যবসা পরিচালনার পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

তদবির বা মিথ্যা তথ্য দিলে বাতিল

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির সুবিধা পেতে কোনো ধরনের তদবির করা যাবে না। তদবিরের প্রমাণ পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে। একইভাবে মিথ্যা তথ্য দেওয়া কিংবা অন্যের ব্যবসায়িক ধারণা নিজের নামে জমা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে আবেদন বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, উপজেলা পর্যায়ে তরুণদের ব্যবসার সুযোগ তৈরি হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি তরুণদের উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতির কার্যক্রম আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com