1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.১৮ পিএম
  • ৬০ Time View

পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি আকৃষ্ট করতে এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ও নতুন প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) আগমন ত্বরান্বিত করতে লিস্টিং ফি-তে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে কোম্পানিগুলো এই বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক মুক্ত আলোচনায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টি-পারপাস হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান প্রধান অতিথি, বিএসইসি কমিশনারবৃন্দ ও ডিএসই এমডি নুজহাত আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

বক্তব্যে ডিএসই চেয়ারম্যান জানান, শেয়াবাজারে নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে প্রধান বাধা ছিল উচ্চ লিস্টিং ফি। নতুন ইস্যুয়ার কোম্পানিগুলোকে উৎসাহিত করতে ডিএসই বোর্ড সম্প্রতি এই ফি সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে সর্বোচ্চ ১৫ লাখ টাকায় বেধে দিয়েছে। এছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে যারা আইপিও বা ডিরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করবে, তারা এই নির্ধারিত ফি-র ওপর আরও অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় পাবে।

বাজারের প্রযুক্তিগত আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানালেন, লেনদেনে গতি আনতে ‘স্ট্রিপ নেটিং’ এবং ‘টি প্লাস ১’ নিষ্পত্তির প্রযুক্তিগত ও রেগুলেটরি প্রস্তুতির অনুমোদন সম্পন্ন হয়েছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হবে। পাশাপাশি বিশ্বমানের তথ্য পরিবেশন নিশ্চিত করতে ডিএসইর ওয়েবসাইটের নতুন রূপ উন্মোচনের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

বন্ডের তালিকাভুক্তি জোরদার করার কথা জানিয়ে তিনি বলেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ী বন্ডের অনুমোদন পেতে হলে লিস্টিং বাধ্যতামূলক করা হচ্ছে এবং এ সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ চলছে। এছাড়া ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব দায়বদ্ধতাকে শিথিল করবে না।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, ডিএসই ও বিএসইসি অত্যন্ত সমন্বিতভাবে বাজারের উন্নয়ন ও গভর্নেন্স জোরদারে কাজ করছে। বাজারে ভালো আইপিও আনা, ফ্রি মার্জিন, সিসি অ্যাকাউন্ট পরিচালনা এবং আগামী ৫ বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com